পুলিশের তৎপরতায় জলদস্যুদের কবল থেকে উদ্ধার ৩।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – পুলিশের তৎপরতায় জলদস্যুদের কবল থেকে তিন ব্যক্তি কে অক্ষত অবস্থায় উদ্ধার করলো পুলিশ।ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সুন্দরবন এলাকার ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত এক গভীর জঙ্গলের নদীখাঁড়ি এলাকায়।ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন জলদস্যু কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে রবিবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে একটি নৌকা করে ২৩ হাজার ইট নিয়ে তিনজন রওনা দিয়েছিলেন কুলতলি থানার অন্তর্গত কৈখালির মৈপিঠ এলাকয়। নদীতে রাত কাটিয়ে সকালে রওনা হওয়ার কথা ছিল। স্থানীয় গোপালগঞ্জ এলাকার কুলিপাড় ঢেঁক নামক একটি জায়গায় হান্নান মন্ডল,ইমাম মন্ডল ও আরিফুল্লা মোল্লারা রাত্রিযাপন করে।
রাতে তারা জলদস্যুদের কবলে পড়লে তাদের কে অপহরণ করা হয় বলে অভিযোগ।অন্যদিকে সোমবার সকাল থেকে তিনজনকে ফোনে পাওয়া যাচ্ছিলো না।নৌকা সহ অপহরণের অভিযোগ পৌঁছায় কুলতলি থানার পুলিশের কাছে।কুলতলি থানার আইসি অর্ধেন্দুশেখর দে’র নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী সুন্দরবনের জলপথে তল্লাশি অভিযান শুরু করে।ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত সুন্দরবনের গভীর জঙ্গলের নদীখাঁড়ি থেকে তিনজন কে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ঘটনায় জড়িত এক অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় নৌকাটিও।পুলিশ ধৃত কে জিঞ্জাসাবাদ করে অন্যান্য দুষ্কৃতিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *