গ্রামীণ হাসপাতালের সিলিং ভেঙে বিপত্তি,ঘটনায় কমবেশি করে আহত এক শিশু সহ ৬,চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গ্রামীণ হাসপাতালের সিলিং ভেঙে বিপত্তি ঘটনায় কমবেশি করে আহত এক শিশুসহ ৬ জন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা গ্রামীণ হাসপাতাল চত্বরে, সূত্রে জানা যায় সোমবার বিকেলের পর হঠাৎই গ্রামীণ হাসপাতাল এর একটি ওয়ার্ডের সিলিং ভেঙে পড়ে, সেই সময় ওই ওয়ার্ডে শিশু,মহিলা সহ ২৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় ওই ওয়ার্ডে, ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জন রোগী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান তথা বিধায়ক উত্তরা সিংহ হাজরা পাশাপাশি হাজির হন বিডিও সেক ওয়াসিম রেজা, পাশাপাশি গোটা ঘটনার পরিদর্শন করেন BMOH, তবে BDO ও BMOH এর বক্তব্য বহু পুরাতন এই হাসপাতাল যার কারণে এই ঘটনা ঘটেছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পরিকাঠামোর অভাবের কারণেই এই ঘটনা ঘটেছে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *