উত্তর 24 পরগনা, নিজস্ব সংবাদদাতা:- আজ সোমবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরে সন্ধ্যা সমিতি সাধারণ পাঠাগারের ডিজিটাল লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্টিত হলো ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী ,ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ,ব্যারাকপুর পৌরসভার পৌরপতি উত্তম দাস ,সুদীপ্ত মুখার্জী ,মনজিৎ রায় সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ।এই লাইব্রেরি তে 1লা মে এডুকেশন হাব তৌরি করে অনেকে উপকৃত হচ্ছে ।এছাড়া নৃত্য ,কম্পিউটার ,ক্যারেটে ,স্পোকেন ইংলিশ,কম্পিউটার, সংগীত সহ বিভিন্ন কোর্স করাহচ্ছে ।একই ছাতার তলায় নিয়ে এসে ছাত্র ছাত্রীদের সুবিধা দেওয়া হচ্ছে ।ডিজিটাল লাইব্রেরি সারা বিশ্ব দেখতে পারবে লাইব্রেরি সমস্ত কাজ কর্ম ও বই পড়া যাবে ।অনুষ্টান টি পরিচালনা করেন লাইব্রেরি সম্পাদক তারক দাস।
উত্তর 24 পরগনার ব্যারাকপুরে সন্ধ্যা সমিতি সাধারণ পাঠাগারের ডিজিটাল লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্টিত হলো ।












Leave a Reply