বেহাল অবস্থা ঘোকসাডাঙ্গা বাজারের,দ্রুত সমস্যা সমাধানের আর্জি ব্যবসায়ীদের।

মনিরুল হক, কোচবিহার: দীর্ঘ দিন থেকে বেহাল অবস্থা মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা বাজারের, বর্ষার সময় এই সমস্যা আরও বৃদ্ধি পায়। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় বাজার এলাকা,এতে সমস্যায় পড়তে হয় বাজারে আসা ক্রেতা থেকে শুরু করে বাজারের দোকানদারদের। শুক্রবার হালকা বৃষ্টি তেই হাঁটু জল বাজার এলাকায়।দোকানে ঢুকে পড়েছে বৃষ্টির জমা জল,ভোগান্তির শিকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।ব্যবসায়ীরা বলেন বিষয়টি স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী সমিতিকে বারবার জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি, বাজারে জল দোকানে পর্যন্ত ঢুকে গেছে জল এরফলে বিক্রি বাট্টা নেই।দ্রুত এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন তারা।

এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক দে বলেন, আমরা বিষয়টি জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।পূজার আগে এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *