পথ দুর্ঘটনায় মৃত আঞ্জুয়ারা বিবির পরিবারকে আর্থিক সাহায্য ও সমবেদনা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির।

মনিরুল হক, কোচবিহারঃ পথ দুর্ঘটনায় মৃত আঞ্জুয়ারা বিবির বাড়িতে গিয়ে সমবেদনা জানান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন তার পাশাপাশি ওই পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য করা হয়। এদিন সকালে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ১ নং ব্লক সভাপতি মহেন্দ্র নাথ বর্মন, কর্মদক্ষ দেবাশিস মজুমদার, জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের প্রধান কমল কুমার অধিকারি, পরেশ চন্দ্র বর্মন প্রমূখ।
এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় জানান, মৃত আঞ্জুয়ারা বিবির বাড়িতে গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি কিছু আর্থিক সাহায্য প্রদান করেন তৃণমূল নেতৃত্ব। ভবিষ্যতে ওই দিনের দুর্ঘটনায় মৃত পরিবারের পাশে রয়েছে এবং থাকবে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, গত ৩০ তারিখ মাথাভাঙার নিশিগঞ্জ এলাকায় মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হয় আঞ্জু আরা বিবি ছাড়াও সেখানে ৩ জনের মৃত্যু হয়। মৃত বাকি দু-জনের পরিবারের সাথে দেখা করে এদিন মৃতা আঞ্জুয়ারা বিবির বাড়িতে এসে দেখা করে গেলেন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *