বুলবুলচন্ডী আর এন রায় উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেল করায়, এবার ছাত্রীরা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে বুলবুলচন্ডী আর এন রায় উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেল করায়, এবার ছাত্রীরা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সোমবার দুপুরে। তার জেরে প্রায় ঘন্টা খানেক পথ অবোধ হয়ে পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানা পুলিশ।তাদের বোঝানোর পরে পথ থেকে অবরোধকারী ছাত্রীরা পথ থেকে সড়ে দাঁড়ায়। ছাত্রীদের অভিযোগ তারা কেউ খারাপ ছাত্রী নয় তাদের ইংলিশে ফেল করানো হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের দাবী।বিক্ষোভ দেখাতে থাকে মালদার বুলবুলচন্ডী আর.এন.রয় গার্লস হাইস্কুলের ফেল করা পরীক্ষার্থীদের একাংশ।

এই স্কুল থেকে প্রায় ১৮০ জন ছাত্রী পরীক্ষা দেয় তারমধ্যে ৭০/৮০ ফেল করানো হয়েছে।ছাত্রীরা ব্লক প্রশাসনের কাছে জানালে তিনি বলেন ডিআই অফিসে যেতে তারা সেখানে না গিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি এবছর তাদের পরীক্ষায় পাশ করানো হোক। অবশেষে হবিবপুর থানার পুলিশের বোঝানোর পরে অবোধ তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *