পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ১৪ ই জুন অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক রক্ত দাতা দিবস। রক্ত তৈরী হয়না কোন কল- কারখানায়। এক জন মুমুর্ষ মানুষের রক্তের প্রয়োজনে এগিয়ে আসতে হয় আর এক জন মানুষ কেই। তারই দেওয়া রক্তে বেঁচে ওঠেন মৃত্যু পথযাত্রী। রক্তের অভাব পূরণ করে চলেছেন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে একদল মহানুভব মানুষ। কোলাঘাট জৈন ভবনে আজ উদযাপিত হল কোলাঘাট সংকেত, ননসেন্স ক্লাব এবং জয় নিতাই সেবাশ্রমের উদ্যোগে আন্তর্জাতিক রক্তদাতা দিবস। এদিন এনাদের আয়োজনে রক্তদান করেন তিরিশ জন স্বেচ্ছায় রক্তদাতা। রক্তদাতাদের ফুল, চন্দন ফোঁটা, উত্তরীয়, স্মারক উপহারে ‘সমাজ বন্ধু’ সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিভাস রায় এবং পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিক্যাল ইনচার্জ ডাঃ পারমিতা চ্যাটার্জী। ডাঃ বিভাস রায় বলেন, রক্তের চাহিদা পূরণে বিভিন্ন সংঘঠনের সাথে সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত। এই দিন মরণোত্তর অঙ্গদানে মোট ২০ জন মানুষ অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে অঙ্গদানে অঙ্গীকার বদ্ধ হন।
কোলাঘাটে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন।












Leave a Reply