গোপনে মধুচক্রের পর্দাফাঁস, ঝাড়গ্রামের রেনু লজ থেকে গ্রেফতার ২১।

ঝাড়গ্রামে গোপনে মধুচক্র চলার অভিযোগে বড়সড় অভিযান চালাল ঝাড়গ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ঝাড়গ্রাম শহরের বিভিন্ন লজে গোপনে এই ধরনের কার্যকলাপ চলছে। সেই খবরের ভিত্তিতে ঝাড়গ্রামের একটি বেসরকারি লজ, রেনু লজে অভিযান চালায় পুলিশ।

অভিযানে ১৩ জন মহিলা ও ৮ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের ঝাড়গ্রাম থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ এবং এসডিপিও শামীম বিশ্বাস। পুলিশের এই অভিযানে বড়সড় সাফল্য মিলেছে বলে জানা যাচ্ছে। ঝাড়গ্রামের আরও কোথাও এই ধরনের কার্যকলাপ চলছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *