জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্য দিনে দুর্গাপুজোর কাঠামো ও খুঁটি পূজা অনুষ্ঠিত হল রানাঘাট পল্লী পুজোর।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জগন্নাথ দেবের স্নানযাত্রার পুণ্য দিনে দুর্গাপুজোর কাঠামো ও খুঁটি পূজা অনুষ্ঠিত হল রানাঘাট পল্লী পুজোর। চিরাচরিত প্রথা মেনে এদিন রানাঘাট ষষ্ঠীতলা পাড়ার পল্লী পুজোর কাঠামো ও খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। গত বছর এই পুজোর 75 বছরপূর্তি ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য গত বছর সে ভাবে বড় করে পুজো করতে পারেনি তারা।তাই এবছর ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে উৎসবের আনন্দে মাততে চাইছে পল্লী পূজা কমিটি। এদিনের এই কাঠামো ও খুঁটি পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তপতী বসু , শেখর মুহুরী ,বিবেকানন্দ চৌধুরী সহ স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *