তমলুকের রুপনারায়ন নদীতে ডুবলো ট্রলার,উদ্ধার ৬ মৎস্যজীবী,আশঙ্কাজনক দুই,চাঞ্চল্য।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  জোয়ারের টানে উল্টে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় ট্রলারে থাকা ৬ মৎস্যজীবীকে। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুরের নদীতে। জানা গিয়েছে এই দিন কোলাঘাট থেকে একটি ট্রলার গেঁওখালীর উদ্দেশ্যে যাওয়ার সময় তমলুকের নারায়নপুরে রুপনারায়নের চরে আটকে যায়। জোয়ার আসায় ট্রলারটি উলটে যায়। ট্রলারে থাকা মৎস্যজীবীদের চিৎকারে স্থানীয়দের চেস্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়। ৬ জনের মধ্যে দুজনের অবস্থা আশংকা জনক বলে জানা গিয়েছে। জোয়ারের টানে ট্রলারটিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। কাঁথির পর আবার তমলুকে ট্রলার ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *