হাইকোর্টে নির্দেশ চাকরি যেতেই বেপাত্তা প্রেমিক, বিয়ের দাবিতে ধর্নায় বসলেন কোচবিহারের সদ্য বরখাস্ত হওয়া স্কুল শিক্ষিকা।

মনিরুল হক, কোচবিহারঃ সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি গিয়েছে। চাকরি যাওয়ার পর এবার বিয়ের দাবিতে কলেজের এক অশিক্ষক কর্মীর বাড়িতে ধর্নায় বসলেন যুবতী। ঘটনটি ঘটেছে কোচবিহার জেলার নিশিগঞ্জে।
জানা গিয়েছে, চাকরি গেছে শুনেই প্রেমিকার সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখতে চাননি প্রেমিক। অনেক অনুনয় বিনয়ের পর দেখা করতে রাজি হলেও মাঝ রাস্তা থেকেই গায়েব প্রেমিক। এরপর প্রেমের টানে তরুণী ছুটে আসেন প্রেমিকের বাড়িতে। এসেই যা দেখলেন তা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি ওই তরুণী। প্রেমিক তো বাড়িতে নেই সেই সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও বেপাত্তা। ওই যুবকের মাসির থেকে তাঁর খোঁজ নেওয়ার চেষ্টা করেন তিনি। তাতেই বিশেষ লাভ না হওয়ায় যুবকের বাড়ির সামনেই ধরনায় বসেন ওই তরুণী।
যুবতীর দাবি, ওই যুবকের সঙ্গে তার প্রায় মাস ছয়েকের সম্পর্ক। কিন্তু চাকরি হারিয়েছেন একথা শোনার পর থেকেই যুবক তার সঙ্গে আর যোগাযোগ করেনি। ফোন করলেও মেলেনি কোনও সাড়া।
যুবকের পরিবারের অভিযোগ, তাঁরা যুবকের জন্য সম্বন্ধ দেখেছিল মাত্র। কোনও প্রেমের সম্পর্ক তাঁদের মধ্যে ছিল না। এদিকে নাছোড় প্রেমিকার পাল্লায় পড়ে পালিয়ে বেড়াচ্ছেন কলেজের অশিক্ষক কর্মী ওই যুবক!
অপরদিকে অতিথি শিক্ষক টেলিফোনে জানান, ঘটকের মাধ্যমে এক সপ্তাহ আগে বিয়ের প্রস্তাব আসে। দু-একবার যুবতীর সঙ্গে ফোনে কথা হয়। এর বেশি আর কিছু নেই। তাঁকে ফাঁসানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *