পাঁশকুড়া লাইনচ্যুত মালগাড়ি, চাঞ্চল্য।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– বুধবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় হলদিয়া থেকে আসা একটি মাল গাড়ির বগি লাইনচ্যুত হয়। এর ফলে হলদিয়া ও দীঘা লাইনের ট্রেন চলাচল সকাল থেকে ব্যাহত হয়।রঘুনাথ বাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় লোকাল ট্রেন আটকে পড়ে। রেল দপ্তর সূত্রে জানা গেছে সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে।জানা গিয়েছে মাল গাড়িটি হলদিয়া থেকে খড়গপুরের দিকে যাচ্ছিলো।সেইসময় পাঁশকুড়া স্টেশনের কিছুটা আগে ঘটে এই বিপত্তি ঘটে।পরে রেলদপ্তরের সহায়তায় রেলচলাচল স্বাভাবিক হয়।
এই সম্বন্ধে রেল পুলিশের এস. আই,মহাদেব ধল জানান রেলের তরফ থেকে দ্রুতগতিতে সে কাজ সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *