সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহার পরিষদের ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহার পরিষদের ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয় । ১০০র বেশি প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক মহানন্দ সাহা। তিনি বলেন দীর্ঘ ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে উদ্বাস্তু মানুষের জীবন যন্ত্রণা নিরসনে চেষ্টা করেছে। এর ফলে দেশভাগের যন্ত্রণা নিয়ে এদেশে আসা মানুষ গুলো এদেশে এসেছিল তাদের বেঁচে থাকার লড়াইকে শক্তিশালি করে গেছে আজও করছে। বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবার ফলে উদ্বাস্তু মানুষ গুলো জমির অধিকার পেয়েছিল। কিন্ত তৃণমূলের সরকার আসার পর জমির অধিকার থেকে বঞ্চিত হয়েছে । আবার এন আর সি মাধ্যমে এই অংশের মানুষের মনে আতঙ্ক তৈরি করতে চাইছে। তৃণমূল বিজেপির মানুষ মারা নীতির বিরুদ্ধে লড়াইকে তীব্র করার আহ্বান জানান তিনি । এছাড়া তিনি বর্তমান তৃণমূল ও বিজেপির কর্পোরেট মুখি নীতির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করে সরকারকে সরাতে হবে। প্রতিবেদন উত্থাপন করেন সংগঠনের জেলা সভাপতি চন্দন দাশগুপ্ত। সভা পরিচালনা করেন পবিত্র সেনগুপ্ত।
প্রতিবেদনের ওপর আলোচনা করেন বিভিন্ন কলোনির থেকে আগত প্রতিনিধিরা। সম্মেলন থেকে ৩০জনের কমিটি তৈরি হয়। সম্পাদক সভাপতি কোষাধক্ষ্য নির্বাচিত হন চন্দন দাশগুপ্ত, পবিত্র সেনগুপ্ত তপন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *