পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত ১৮ ই জুন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে পাঁশকুড়া বাস স্ট্যান্ড সরানোর প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। ঐদিন তমলুক শহরের মানিকতলা মোড় থেকে তমলুক শহরের মধ্যে পাঁশকুড়া রুটের বাসকে ঢুকতে দেওয়া হয়নি। পাঁশকুড়া বাস স্ট্যান্ডের মধ্যে ২২ টি বাস চলাচল করে তমলুক পাঁশকুড়া রুটের। ১৮ ই জুন থেকে বাস মালিক এবং কর্মচারীরা তমলুক পাঁশকুড়া রুটের বাস বন্ধ করে দেয়। তিন দিন হল তমলুক পাঁশকুড়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছে। তারই প্রতিবাদে সোমবার তাম্রলিপ্ত পৌরসভার সামনে বিক্ষোভ মিছিল করে বাস কর্মচারী এবং নাগরিক কমিটির সদস্যরা। এইদিন তাদের দাবিপত্র তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের কাছে জমা দেন।
তমলুক শহরের পাঁশকুড়া বাস স্ট্যান্ড সরানোর দাবিতে বিক্ষোভ বাস কর্মচারী ও নাগরিক কমিটির।












Leave a Reply