হজরত মুহাম্মদকে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ।

আবদুল হাই, বাঁকুড়াঃ গত ৪ জুন একটি সংবাদমাধ্যমে বিজেপি নেত্রী নূপুর শর্মা বক্তব্য রাখতে গিয়ে হজরত মুহাম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই ঘটনার জেরে সারাবিশ্বে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তোলপাড় শুরু হয়। সেই আঁচ গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে।আজ মঙ্গলবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে রোল ফুটবল মাঠে মহানবীকে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদকে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য বিজেপি নেত্রী নুপুর শর্মার শাস্তির দাবি জানান। এই শান্তিপূর্ণ সমাবেশে কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *