সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধুর। মৃতের নাম কানন সরদার(৩৮)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাসন্তী থানার অন্তর্গত ফুলমালঞ্চ পঞ্চায়েতের মনসাখালি গ্রামে।ঠিক কি কারণে ওই বধুর মৃত্যু হলো তা জানতে বাসন্তী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় সুত্রে জানাগিয়েছে ‘এদিন দুপুরে বাড়িতে কাজ করছিলেন কানন সরদার নামে ওই গৃহবধূ। আচমকা তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ওই বধু কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।আচমকা এমন দুর্ঘটনায় মনসাখালি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বধুর।












Leave a Reply