উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- যোগ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর বিন্দোলের ভৈরবী মন্দির প্রাঙ্গণে ৮ তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয়।সেখানে সকলের সঙ্গে যোগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জ এর সংসদ দেবশ্রী চৌধুরী , জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার সহ এলাকার সাধারন মানুষরা এদিকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করল কালিয়াগঞ্জ।

আজ ২১ জুন বিশ্ব যোগ দিবস সেই মতাবেক কালিয়াগঞ্জ পতঞ্জলি সেবা সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ মহাবীর ভবনে যোগ দিবস পালন করল। যোগ দিবস কে কেন্দ্র করে সাধারন মানুষের উৎসাহ ছিল চরমে। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রাম নিবাস সাহা কে দেখা যায় সকলের সঙ্গে যোগা করতে। প্রায় ২ ঘন্টা ধরে চলে যোগ ব্যাম। এদিন এই শিবের আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য ব্যাখা করনে পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা ও যোগ কমেটির কর্ণধার গোপাল সাহা।












Leave a Reply