নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-২০১৫ সাল থেকে ২১ জুন তারিখটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। মূলত যোগ যে এক অমূল্য সম্পদ সেই বার্তা দেওয়ার লক্ষ্যেই দিনটি পালিত হয়।
সেই সূত্রে আজ ২১শে জুন দেশের বিভিন্ন জায়গায় মহা সারম্বরে পালিত হচ্ছে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস ।
এদিন সকালে মালদহের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস । এদিনের যোগ দিবস পালন কর্মসূচি সময় উপস্থিত ছিলেন কালিয়াচক তিন নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মামুন আক্তার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জীবন কানাই মন্ডল, S.A.M.O ডক্টর কবিরুল ইসলাম ও G.P.M.O ডক্টর রৌশন আলিসহ হাসপাতালের অন্যান্য কর্মীরা ।
এদিন বেদরাবাদ গ্রামীণ হাসপাতালের মিটিং হলেই যোগা সম্বন্ধীয় বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি সকলকেই যোগার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানান S.A.M.O ডক্টর কবিরুল ইসলাম মহাশয় ।
তিনি জানান, নিয়মিত যোগ শরীরের নানাবিধ উপকার করে। শরীরের নমনীয়তা বাড়ায়, পেশির শক্তি বৃদ্ধি করে, শরীরের শ্বাসযন্ত্রকে সুস্থ রাখে, শরীরে বাড়তি এনার্জি ও শক্তি দেয়। পাশাপাশি শরীরকে নিরোগ রাখতেও যোগ বিশেষ ভূমিকা পালন করে ।
মনে করা হয়, হাজার হাজার বছর আগে ভারতেই এই যোগের উৎপত্তি হয়েছিল।
এছাড়াও G.P.M.O রৌশান আলি জানান, প্রত্যেক বছরই এই দিনটির একটি থিম থাকে। এ বছরের থিম হল মানবজাতির জন্য যোগ–Yoga for Humanity।
আমরা চাই সকলেই নিরোগ থাকতে নিয়মিত যোগ ব্যায়াম করুক ।
নিয়মিত যোগ ব্যায়াম মানবদেহের অনাক্রমতা শক্তিকে বাড়াতে যথেষ্ট কার্যকর ।
মালদহের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস ।












Leave a Reply