কল্যাণী শাখা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার আয়োজিত হলো চক্ষু পরীক্ষা শিবির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণী শাখা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার আয়োজিত হলো চক্ষু পরীক্ষা শিবির।চক্ষু পরীক্ষা করা হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলারা টেলারিংয়ের বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন আজ সেই রকমই কুড়ি জনকে বিশেষ চক্ষু পরীক্ষা করা হয়। টেলারিং এর কাজ করার সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন মহিলারা তাই জন্যই কল্যাণী সাহা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ। রানাঘাট নেত্রজ্যোতি চক্ষু হাসপাতালে সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *