জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- কখনো ছবি ক্রপ করে ভাইরাল হচ্ছে, আবার কখনো হুমকি, কমার্স কলেজের প্রিন্সিপালের এহেন কৃতিকলাপের বিরুদ্ধে পথে নামতে চলেছে প্রাক্তনীরা।
বিগত কয়েক সপ্তাহ থেকে জলপাইগুড়ি কমার্স কলেজ বার বার সংবাদ শিরোনামে, তবে এবার শিক্ষা ক্ষেত্রে কোনো বিশেষ পুরস্কার প্রাপ্তির জন্য নয়,
কলেজের বর্তমান প্রিন্সিপাল সিদ্ধার্থ সরকারের কিছু কার্যকলাপ কে ঘিরে, ইতিমধ্যে অভিযোগ উঠেছে প্রিন্সিপাল উদ্দেশ্য প্রনোদিত ভাবে, কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ওপর একপ্রকার নোংরা ব্যবহার করে চলেছেন, কলেজে ছাত্র ছাত্রীদের মাঝে অধ্যাপক, অধ্যাপিকা দের ভাবমূর্তি নস্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
এই পরিস্থিতি থেকে কলেজকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে এবার পথে নামতে চলছে প্রাক্তনীরা।
এই প্রসঙ্গে প্রাক্তনী স্বপন সরকার বলেন, আমরা যা যা এই কলেজে ছাত্র সংসদের হয়ে তৈরী করে গিয়েছিলাম এত বছর পর তার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু প্রিন্সিপাল যা করছেন তাতে আমরা ওনার পদত্যাগ দাবী করছি।
ওপর এক প্রাক্তনী অজয় শা বলেন, এই ধরণের ঘটনা ঘটিয়ে বর্তমান প্রিন্সিপাল শুধু কলেজের ভাবমূর্তি নস্ট করেন নি, আমার যারা এই মহা বিদ্যালয় থেকে শিক্ষা পেয়ে আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছি তাঁদের মনে আঘাত এনেছেন, আমরা আগামীতে আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।












Leave a Reply