
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের মেচেদার ইসকনের জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ গ্রহণ করেন রাজের মুখ্যমন্ত্রী তথা মেছেদা ইসকন মন্দিরের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে তমলুকে রথযাত্রার উদ্বোধন করার পরেই মেচেদায় আসেন। বিগত বছরের মতো এ বছরও জগন্নাথ দেবের পূজা অর্চনার মাধ্যমে রথযাত্রা সূচনা করেন। এদিন হাজার হাজার মানুষ এই রথযাত্রা উপলক্ষে উপস্থিত হয়ে ছিলেন। এদিন ইসকনের এই রথের উদ্বোধনে এসে বলেন, “শুধু জনপ্রতিনিধি নিয়ে সরকার চালানো যায় না। আমরা ইসকনকে নিয়ে আরো শক্তপোক্ত কাজ করতে চাই। মিড ডে মিল ইসকন খাওয়াবে। রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। মিড ডে মিল সাধারণ বাড়ির মানুষেরাই খাওয়ায়। এদের পুষ্টিযুক্ত খাবার দেওয়ার প্রয়োজন। আগস্ট মাস থেকে কলকাতায় এই মিড ডে মিলের কাজ শুরু করবে ইসকন। তারপর নদীয়া জেলায় সূচনা করা হবে। তারপর পরবর্তী সময় সারা রাজ্যে জুড়ে ইসকন মিড ডে মিলের কাজ করবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।












Leave a Reply