প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : মাঠের চাষের কাজ করতে গিয়ে বজ্রঘাতে মৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে হাওড়ার জগৎবল্লভপুরের শামপুর এলাকায়। মৃতের নাম অশোক বাগ বয়স ৪২ বছর। এদিনে বিকেলে ধানক্ষেতে বীজতলা তৈরির জন্যে জমিতে কাজ করার সময়েই প্রবল বৃষ্টি নামে। সেই সময়ে বজ্রাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এই নিয়ে এলাকার শোকের ছায়া নেমে আসে।
মাঠের চাষের কাজ করতে গিয়ে বজ্রঘাতে মৃত এক ব্যক্তি।












Leave a Reply