সেতুর দাবিতে পথ অবরোধ চা বাগান সংলগ্ন এলাকার স্কুল পড়ুয়া এবং অভিভাবকদের।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বড় লাইন এলাকার শ্রমিক পরিবারের পক্ষ থেকে জলপাইগুড়িসদর ব্লকের গোশলা মোড় থেকে শিলিগুড়ি বাইপাস রংধনালী সংলগ্ন মোড়ল পাড়া, কাবলি বাড়ি মোড় এলাকায় পথ অবরোধ করলো চা বাগানে শ্রমিক সহ খুদে পড়ুয়ারা । অতি বৃষ্টিতে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন রুকরুকা নদীর ওপর থাকা সদর ব্লকের নদীতে জলের তোড়ে ভেসে যায়। যার ফলে নদী পারাপার করে বিদ্যালয় যাতায়াত করতে পারছেন না ছাত্রছাত্রীরা বলে অভিযোগ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য সোমবার রীতিমতো পথ আটকে বিক্ষোভ দেখায় চা বাগান শ্রমিকদের ঘরের খুদে পড়ুয়ারা । বহু বছর ধরে সেখানকার পঞ্চায়েত প্রধানকে জানানো হলো করছে ন করছে না আমাদের ব্রিজ তার জেরে আজ আমরা স্কুল ছেড়ে রাস্তা ব্লক করে অবরোধ করছি। আমাদের একটাই দাবি ব্রীজ চাই আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *