পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত স্ত্রীর নাম বাসন্তী টুডু(‌৩২)‌। হবিবপুর থানার কাচিয়াডাঙা এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। অভিযুক্ত উন্ডু মুর্মু তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী। বছর দুয়ের আগে তাঁদের বিয়ে হয়। মাস ছয়েক ধরে বাসন্তীর ওপর নির্যাতন শুরু করে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের বাড়ি বিজৈল গ্রামে এসে থাকছিলেন বাসন্তী। বাসন্তীকে ফোন করে ডাকে অভিযুক্ত স্বামী। তারপর ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক উন্ডু। ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *