নন্দীগ্রামে জনসংযোগ সশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এখন থেকেই দলীয় সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে তৎপর হয়েছে শাসক দলের নেতাকর্মীরা, তবে শাসকদলের পাশাপাশি গেরুয়া শিবিরও বসে নেই শুরু হয়েছে তাদের বিভিন্ন কর্মসূচি, ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে বুথে বুথে গিয়ে জনসংযোগ সনাত্তিকরন যাত্রা, বৃহষ্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর অঞ্চল ও বিরুলিয়ার ঘোলপুকুর অঞ্চলের বুথে বুথে জনসংযোগ সশক্তিকরণ যাত্রা করেন।
সর্বভারতীয় বিজেপি প্রত্যেক বিধায়ককে ২৫ টা বুথ এবং প্রত্যেক সংসদকে ১০০ টা বুথে যেতে বলেছে,এইভাবে আগামী ১মাস প্রত্যেকটা বুথে পরিক্রমা করবো জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আবু তাহেরের হাইকোর্টে জামিন না পাওয়া প্রসঙ্গে বলেন হাইকোর্টের রায়ের ব্যাপারে কিছু বলবনা। দেবব্রত মাইতি খুনের সাথে এরা সবাই যুক্ত,এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত,অন্যদিকে কানিংয়ের তৃণমূল নেতা খুন হওয়া প্রসঙ্গে বলেন ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়, পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ি টাওয়ার বানাতে ব্যস্ত।মুখ্যমন্ত্রীর বাড়ি ৭০০০ এবং অভিষেকের জন্যে ৪০০০ এবং বাকি পুলিশ বিরোধী দলনেতাকে আটকাতে ব্যস্ত তাই রাজ্যের আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে,মহুয়া মিত্র প্রসঙ্গে বলেন তৃণমূল কংগ্রেস পুরো দলটাই হিন্দু বিরোধী দল। জনসংযোগ যাত্রায় বিভিন্ন বাড়িতে যান এবং কেন্দ্রের বিভিন্ন স্কিম তাদের উপলব্ধ কিনা তা নথিভুক্ত করেন, এবং আগামী দিনে সেই সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস তিনি, তিনি বলেন এই সরকারকে তাড়াতে হবে তাহলে চাকরি হবে, এক কথায় বলা যায় বিজেপির এই কর্মসূচির মধ্য দিয়ে কার্যত তৃণমূলকে নিশানা করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *