জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সাতসকালে গৃহস্থের বাড়ির ধানের গোলায় বিশালাকার বিষধর গোখরো সাপ। ধানের গোলের ভিতরে ঢুকে দুটো মা মুরগিকে মেরে গোটা আটেক ডিম খেয়ে গোলার মধ্যেই প্লাস্টিকের ভেতরে সারারাত লুকিয়ে রইল এই স্পেকটিকাল কোবরা।তারপর যা হল।

বৃহস্পতিবার সকালে খবর যায় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। তিনি ছুটে যান জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় গোমস্তপারা এলাকায় গৃহেস্তের বাড়িতে। বাড়িতে পৌঁছে ধানের গলার মধ্যে ঢুকে দেখতে পান প্রায় 20 টির মতো মুরগীর ডিম। এবং দুটি মুরগি মৃত অবস্থায়। বাড়ির মালিক মোহাম্মদ সোনাউল হক জানান, ধানের গোলার ভিতরে ঢুকে মুরগীর ডিম খেতে গেলে মা মুরগির সাথে সাপের লড়াইয়ে মুরগি দুটি সেখানেই প্রাণ হারায়।গোটা ৭-৮ টি ডিমও খেয়ে ফেলে এই স্পেকটিকাল কোবরা। আজ সকালে দুর্গন্ধ ছড়ানোর পরেই বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের। তারপরই পরিবেশ প্রেমি বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দিলে উনি এসে সাপটিকে নিয়ে পার্শ্ববর্তী জলাশয়ে ছেড়ে দেন।সকাল সকাল ছুটে এসে সাপটেকে রেসকিউ করায় মোহাম্মদ সোনাউল হক অবশ্য ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। এদিকে সাপ দেখাতে ভিড় জমান এলাকার বহু মানুষ। পরিবেশ প্রেমি বিশ্বজিৎ বাবু আবশ্য সাপ সম্পর্কে বাসিন্দাদের সচেতনও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *