শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের কাছে হোয়াটসপপ্স বার্তা এলাকার পুকুর সংস্কারের দাবিতে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী উন্নয়ন সংক্রান্ত একটি হোয়াটস্যাপ গ্রুপ খুলেছেন।
এবার সেই হোয়াটসআপ গ্রূপের সোদব্যবহার করলেন জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন,
বৃহস্পতিবার নিজের এলাকায় থাকা একটি পুকুর সংস্কার করে দেবার জন্য পুকুরটির পারে অবস্থিত দুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী এবং এলাকাবাসীদের মাধ্যমে এস জে ডি এর উন্নয়ন সংক্রান্ত হোয়াটস্যাপ গ্রুপে আবেদন করানা।
উল্লেখ্য, জলপাইগুড়ি স্টেশন থেকে সামান্য দূরেই রয়েছে জলপাইগুড়ি হাই স্কুলের পুকুর নামে পরিচিত একটি জলাশয়, যা বর্তমানে দূষণে পরিপূর্ণ।
কাউন্সিলরের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী, জানান এই উদ্যোগ দ্রুত সফল হলে আমরা দৃশ্য পরিবেশের সাথে দূষণের হাত থেকেও রক্ষা পাবো।
অপরদিকে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন বলেন,এস জে ডি এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী উন্নয়নের স্বার্থে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরতে যে অভিনব হোয়াটসআপ ব্যবস্থা শুরু করেছেন, আজ আমরা তার মাধ্যমেই এলাকার এই পুকুরটি সংস্কারের আবেদন জানালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *