তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা দুবরাজপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ-দু’বছর পর কলকাতার ধর্মতলায় আবার একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে ব্যাপক উত্তেজনা কর্মীদের মধ্যে। হাতে মাত্র আর কয়েকটা দিন। তার পরেই একুশে জুলাই। তৃণমূল বরাবরই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে ধর্মতলায়। তাই রাজ্যজুড়ে চলছে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা করা হল। এদিন দুবরাজপুর পৌরসভার ১৬টি ওয়ার্ডের কাউন্সিলার ও পুরুষ এবং মহিলা কর্মী সমর্থকদের নিয়ে আলোচনা করা হল ২১ শে জুলাইয়ের প্রস্তুতি বিষয়ে। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ, তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, শহর সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *