উল্টো রথযাত্রা উপলক্ষে মালদা শহরের দিলীপ স্মৃতি সংঘের দুর্গোৎসবের খুঁটিপূজো অনুষ্ঠিত হলো ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- উল্টো রথযাত্রা উপলক্ষে মালদা শহরের দিলীপ স্মৃতি সংঘের দুর্গোৎসবের খুঁটিপূজো অনুষ্ঠিত হলো । শনিবার সকালে মালদা শহরের রবীন্দ্র এভেনিউ সংলগ্ন ওই ক্লাব প্রাঙ্গনে খুঁটিপূজো উৎসব পালিত হয়। সেখানে ঢাকঢোল বাজিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো করা হয়। মালদা শহরের বিগ বাজেটের দুর্গা পুজোগুলোর মধ্যে অন্যতম দিলীপ স্মৃতি সংঘের পুজো। এবারও তাদের অভিনব থিমের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পূজা কমিটির কর্তারা । তার আগেই উল্টো রথ যাত্রার দিন সাড়ম্বরে দিলীপ স্মৃতি সংঘের দুর্গোৎসবের খুঁটিপুজো অনুষ্ঠান পালিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *