আবদুল হাই, বাঁকুড়াঃ ৭৫ মাইক্রোনের ক্যারি ব্যাগ নিষিদ্ধ হয়েছে সরকারি ঘোষণাতে কিন্তু তার সত্বেও ক্যারি ব্যাগের ব্যবহার কমেনি এখনও আর সেই কারণেই আজ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার পক্ষ থেকে শনিবার গোবিন্দপুর বাজারে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে অভিযান চালালেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত ওসি সোমনাথ পাল সহ অন্যান্য পুলিশ অফিসারেরা।
এদিন বাজারের প্রতিটি দোকানে দোকানে তল্লাশি চালান পুলিশ প্রশাসন, সাথে সাথে
প্রত্যেক দোকানদারকে প্লাস্টিক ব্যবহারের উপর সরকারি নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন এবং তারপরও যদি কোন দোকানদার সরকারি নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে ৭৫ মাইক্রোনের ক্যারি ব্যাগ ব্যবহার করেন তাহলে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও জানান।
ইন্দাস থানা পুলিশ প্রশাসনের জনহিতকর এই কর্মসূচিতে খুশি ইন্দাস থানা এলাকার সর্বস্তরের মানুষ।।
প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে ইন্দাস থানার ওসি সোমনাথ পালের নেতৃত্বে অভিযান।












Leave a Reply