রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় গুরুতর জখম হলো এক সাইকেল আরোহী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- রাস্তা পার হতে গিয়ে লরির ধাক্কায় গুরুতর জখম হলো এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে গাজোল থানার কাঞ্চনদিঘী এলাকায়। গুরুতর জখম বিকাশ বিশ্বাস (৪০) নামক ওই সাইকেল আরোহীকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় হকার বিকাশ বিশ্বাস এদিন কাঞ্চনদিঘি এলাকায় রাজ্য সড়কে সাইকেল চালিয়ে পার হচ্ছিল । সেই সময় উল্টো দিক থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেলে ধাক্কা মারে । তাতেই সে গুরুতর জখম হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *