মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- হাবাসপুর খাসমহল আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়ালো এলাকায় । ওই যুবকের নাম সেলিম শেখ বাড়ি হাবাসপুর । মৃত যুবকের দিদির দাবী যে ভাইয়ের বউয়ের অন্য কারো সঙ্গে সম্পর্ক রয়েছে । আর সেই সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই ভাই ও ভাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ওই যুবকের স্ত্রী কিছুদিন আগে তার প্রেমিকের সঙ্গে চলে যায় । প্রেমিকের সঙ্গে থাকার পর এই যুবককে আবারো ফোন করছিল এবং ডাকছিল তাকে নিয়ে আসার জন্য । ওই যুবকের গলায় পাওয়া যায় তার স্ত্রী ও তার স্ত্রীর প্রেমিকের ছবি ঝুলন্ত অবস্থায়। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে যুবকের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায় ।যুবকের মৃত দেহ উদ্ধার এর পর থেকেই যুবকের স্ত্রী ও তার প্রেমিককে খুঁজছে ভগবানগোলা থানার পুলিশ । সুইসাইড না মার্ডার তার তদন্তে নেমেছে ভগবানগোলা থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য মৃত যুবকের দেহ লালবাগ মহুকুমার হাসপাতালে পাঠানো হয়েছে ।
হাবাসপুর খাসমহল আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়ালো এলাকায় ।












Leave a Reply