পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবারের পর বৃহস্পতিবারও পূর্নিমার ভরা কোটালে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় ফের জলচ্ছ্বাস শুরু হল। সঙ্গে তীব্র বেগে বইছে ঝোড়ো হাওয়া। ফল স্বরুপ সকাল থেকে জলোচ্ছ্বাসে মেতে উঠেছে সমুদ্র সৈকতে আসা পর্যটকেরা । তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরত রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে পুলিশ। রয়েছে উদ্ধারকারী দলও। সতর্কতার জন্য চলছে মাইকিংও। যাতে উৎসুক পর্যটকরা কোনমতে পা ভেজাতে সমুদ্র না নেমে পড়েন তার জন্য গাড়োয়াল বরাবর দড়ি দিয়ে ব্যারিকেট করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
আজও জলোচ্ছ্বাস দিঘায়,ভিড় জমিয়েছে পর্যটকরা,তৎপর প্রশাসন।












Leave a Reply