বাসন্তীতে একাধিক বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: –এলাকায় একাধিক বোমা উদ্ধার কে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়ালো বাসন্তীতে।পুলিশ ৬ টি তাজা বোমা উদ্ধার করেছে। সুত্রের খবর বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া গ্রাম সংলগ্ন বিহারীর মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে বালতির মধ্যে ৬ টি তাজা বোমা রাখাছিল।শুক্রবার সকালে স্থানীয় মানুষজন দেখতে পায়।বোমা রাখা হয়েছে এলাকায় খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পৌঁছায় বাসন্তী থানার পুলিশের কাছে। বাসন্তী থানার পুলিশ পরিত্যক্ত বাড়ি থেকে বোমা গুলো উদ্ধার করে।কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই বোমা গুলো মজুত করেছিলো সে সম্পর্কে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। অন্যদিকে বোম্ব স্কোয়াড় কে খবর দেওয়া হয়েছে। বোম্ব স্কোয়াডের কর্মীরা এলে বোমা গুলো নিষ্ক্রীয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *