নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ চাকরির নিয়োগ ক্ষেত্রে বিভিন্ন রকমের দুর্নীতি নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি সরগম। এসএসসি নিয়োগ দুর্নীতি, ট্রেট দুর্নীতি নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশানুসারে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ঠিক এইরকম প্রেক্ষাপটে উঠে এসেছে কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি, যার তদন্তে সিআইডি।
এই ইস্যুতে ইতিমধ্যে বিভিন্ন নিউজ পেপারে হেডিং হয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক রাজনৈতিক প্রভার খাটিয়ে নিজের কন্যাকে কল্যাণী এইমসে নিয়োগ করেছেন যদিও এই নিয়ে অভিযুক্ত বিজেপি বিধায়ক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কিন্তু ঘটনা সত্য মিথ্যা যাচাই করার জন্য রাজ্য সরকার তদন্তের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছেন আর সেই মতোই আজ বাঁকুড়ায় ওই বিজেপি বিধায়কের বাড়িতে পৌঁছালেন সিআইডির প্রতিনিধ দল।
কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি বিধায়ক এর বাড়িতে সিআইডির প্রতিনিধি দল।












Leave a Reply