অসহ্য গরমে নাজেহাল উত্তরবঙ্গ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অসহ্য গরমে নাজেহাল উত্তরবঙ্গ। রীতিমতো পুড়ছে সমতল। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই তাপমাত্রা। অথচ এই অবস্থায় খোলা রয়েছে স্কুলগুলি। অত্যধিক গরমে অনেক জায়গাতেই অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকারা। শনিবার জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন কাজেকর্মে আসা মানুষদের।পথেঘাটে লোকজন একেবারেই কমে যাওয়ায় সমস্যায় পড়ছেন পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত খেটে খাওয়া মানুষজন। তবে কখন আকাশে মেঘ ঘনিয়ে নামবে শান্তির ধারাবারি, মিলবে তীব্র গরমের প্রকোপ থেকে স্বস্তি, তারই আশায় আকাশের দিকে তাকিয়ে সময় গুনছেন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *