জলপাইগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দলের মধ্যে বচসাকে ঘিরে উত্তেজনা, আহত এক কংগ্রেস কর্মী।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার নিজ এলাকায় তৃণমূল কর্মীদের দারা আক্রান্ত হবার অভিযোগ তুললেন বিগত পৌরসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর স্বামী দেবব্রত ঘোষ আহত অবস্থায় হাসপাতালের বেডে বসে এমন অভিযোগ আনেন সোমবার, তিনি বলেন এলাকার তৃণমূল কাউন্সিলরের স্বামীর অনুগামীরা রবিবার রাতে এলাকায় চলা বিভিন্ন অসামাজিক কাজের প্রতিবাদ করার কারণে তার ওপর আক্রমণ করে।

আশ্চর্যজনক হলেও সত্য ঠিক সোমবার সকালেই ষোলো নম্বর ওয়ার্ডের বেশকিছু বাসিন্ধা এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডপের অভিযোগ নিয়ে কোতওয়ালি থানায় বিক্ষোভ দেখিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবী জানায়।

এই প্রসঙ্গে ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্ধা নমিতা দে বলেন আমরা তৃণমূল কংগ্রেস করি  আর যারা আমাদের বাড়িঘরে হামলা চালালো তারা কংগ্রেস করে, এদের শাস্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *