এবার রাজ‍্যর মধ্যে তৃতীয় তথা জেলার মধ্যে প্রথম স্থান লাভ করল জলপাইগুড়ি হলি চাইল্ড বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্তি।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- আই সি এস ই বোর্ডের মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য তৃতীয় ও জেলায় প্রথম লাভ করল প্রাপ্তি সরকার।তার পারসেনটিস হলো 99.2। সে জলপাইগুড়ি হলিচাইল্ড বিদ্যালয়ে পড়াশোনা করে। জলপাইগুড়ি তিন নম্বর ঘুমটি কদমতলা বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় বাড়ি তার। বাবা পেশায় পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার মৃন্ময় সরকার ও মা হীরা পাল দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। প্রাপ্তির সখ হলো গিটার বাজানো ও ছবি আঁকা।সাথে গান এবং গল্পের বই পরতে পছন্দ করে। আগামীতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে বলে সে জানিয়েছেন।এই বড় সাফল্যের সংবাদ শোনার পর প্রাপ্তির পরিবারের সদস্যরা যথেষ্ট আনন্দিত হয়।তাকে মিষ্টি মুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *