উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আকাশ মাটি পাহাড় চোষে প্লাস্টিক অবশেষে। বলতে পারো কোথায় মিলবে দূষণমুক্ত দেশ। প্লাস্টিক দূষণ দিনকে দিন ভয়ঙ্কর আকার ধারণ করছে। যার জেরে বিকৃত হচ্ছে পরিবেশের ভারসাম্য।
এই বিষয়টি আমাদের সকলের জানা থাকলেও কোথাও কোথাও সচেতনতার অভাব থেকেই গিয়েছে। সেই কারণে নিষিদ্ধ প্লাস্টিক কে সম্পূর্ণভাবে নির্মূল করতে গত পহেলা জুলাই থেকে এই রাজ্যে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সরকারের সেই নির্দেশকে শির ধার্য করে প্লাস্টিক মুক্ত রায়গঞ্জ শহর গড়তে অভিনব উদ্যোগ নিয়েছেন রায়গঞ্জের এক সবজি বিক্রেতা। সকাল সকাল মোহনবাটী বাজারে গেলেই দেখা মিলবে শরদিন্দু দাসের সবজি পর্শা। আলু বেগুন পটল কুমড়া থেকে শাকসবজি কিনতে তার পর্শায় ভিড় করেন সাধারন ক্রেতারা । অনেকেই রয়েছেন যারা বাজারে ব্যাগ নিয়ে আসেন না এ জন্য প্লাস্টিকের পরিবর্তে ব্যাগের ব্যবস্থা করেছেন শরদিন্দু বাবু। ১০ টাকা দিয়ে ব্যাগ নিয়ে সবজি কিনে ঘরে যাবেন সাধারন মানুষ । দশ দিনের মধ্যে ব্যাগ ফেরত দিলে পাবেন ১০ টাকা। এর ফলে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার এবার বন্ধ হবে। এই লক্ষ্যেই এমন উদ্যোগ গ্রহণ করেছেন শরদিন্দু দাস। তিনি জানান প্লাস্টিক পরিবেশকে দূষিত করছে তাই সকলের উচিত এই বিষয়ে সচেতন হওয়া। সেই বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। সমস্ত ব্যবসায়ীরা এই পথ অবলম্বন করলে উদ্দেশ্য সফল হবে।
বাইট ।।। শরদিন্দু দাস
এদিকে সবজি বিক্রেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। এ ব্যাপারে তারাও বাকিদের সচেতন করবেন বলে জানিয়েছেন।
বাইট ।।।
মিঠু সরকার
প্লাস্টিক এর ব্যবহার বর্জনে শরদিন্দু দাসের মতন সচেতন হোক বিক্রেতা থেকে ক্রেতারা, পরিবেশের ভারসাম্য রক্ষায় শরদিন্দু দাসের উদ্যোগকে সকলেই সাধু বাদ জানায়।












Leave a Reply