জলপাইগুড়ি পৌরসভার ১৭ নম্বরে ওয়ার্ডে করোনার বুস্টার ডোজ শিবিরে ব্যাপক সাড়া।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- মঙ্গলবার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে করোনার প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ দেবার বিশেষ শিবির অনুষ্ঠিত হয়, বেলা বাড়ার সাথে সাথে শিবিরে বাড়তে থাকে ভ্যাকসিন উপভোক্তা দের ভিড়।
এরপর শিবির পরিদর্শনে আসেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ ওয়ার্ডের কাউন্সিলর।
শিবির প্রসঙ্গে পাপিয়া পাল বলেন, ব্যাপক সাড়া দিয়েছে মানুষ, অনেকেই বিনামূল্যে বুস্টার ডোজ নিতে পেরে খুশি হয়েছে, যে ভাবে করোনা সংক্রমণ আবার বাড়ছে তাতে সবাইকে সতর্ক হবার পাশাপাশি করোনা বিধি মেনে চলার আবেদন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *