মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বাবলু ঘোষ এর নেতৃত্বে শতাধিক মানুষ ধর্মতলার উদ্দেশ্য রওনা দিলো।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- রাত পেরোলেই একুশে জুলাই । মুখ্যমন্ত্রীর সমাবেশ রয়েছে ধর্মতলায় । ১৯৯৩ সাল থেকে মুখ্যমন্ত্রী সহিদ স্মরণে এই দিনটি পালন করেন । মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বাবলু ঘোষ এর নেতৃত্বে শতাধিক মানুষ ধর্মতলার উদ্দেশ্য রওনা দিলো। বুধবার রাত্রে শতাধিক মানুষ নিয়ে প্রাইভেট গাড়ি করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয় । বাহাদুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু ঘোষ বলেন শুধু গাড়ি নয় আমাদের প্রায় এক হাজার কর্মী সমর্থক ট্রেন পথে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছে । সামনে পঞ্চায়েত নির্বাচন আর সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা নির্দেশ দেবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সেই মতোই আমরা চলবো । আমাদের কাছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কোনো ফাক্টর নয় । আমরা সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজ অনেক করেছি তাই সাধারণ মানুষ আমাদের এমনি পাশে দাঁড়াবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *