আগুনে ভস্মীভূত হল চারটি দোকান।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগুনে ভস্মীভূত হল চারটি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে আলিপুরদুয়ার-১ ব্লকের তপসিখাতা বাজারে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্ভবত একটি দোকান থেকে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। তারপর ওই দোকান থেকেই বাকি দোকান গুলোয় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *