শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহাশয়া রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হওয়ায় দেখা গেল পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আট মাইল এলাকায় বিজেপির তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২২ জুলাই: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর মনোনীত প্রার্থী মাননীয়া শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহাশয়া রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হওয়ায় ভারতীয় জনতা পার্টির তরফে শুরু হয়েছে সম্বর্ধনা জ্ঞাপন। এরই মাঝে শুক্রবার দুপুরে দেখা গেল পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আট মাইল এলাকায় বিজেপির তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকেরা।
পাশাপাশি, নবনিযুক্ত রাষ্ট্রপতি যেহেতু একজন আদিবাসী পদপ্রার্থী সেজন্য উক্ত মিছিলে আদিবাসী সম্প্রদায়ের নারী থেকে পুরুষ সকলেই সামিল হন। এই মিছিলের মধ্য দিয়ে ঢাক, ঢোল কাসর ও আদিবাসী নৃত্যের মাধ্যমে গোটা সংশ্লিষ্ট এলাকা পরিক্রমা করা হয় দলের তরফে। অবশেষে বিধায়ক নবনিযুক্ত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *