স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী।

নিজস্ব সংবাদদাতা, মালদা: স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী। ধারালো হাঁসুয়া এবং বাঁশ দিয়ে মাথায় মেরে খুন করার চেষ্টার অভিযোগ। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। জানা গেছে আক্রান্ত ওই গৃহবধূর নাম জিয়ারা খাতুন। গত কয়েক বছর আগে স্থানীয় বাসিন্দা রাহুল আমিনের সাথে বিয়ে হয়ে জিয়ারা খাতুনের। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। এদিন সকালে পরিবারের লোকেরা এবং স্থানীয়রা ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জানা যায় এদিন সকালে স্বামী-স্ত্রীর বাড়িতে একাই ছিল। ঠিক এই সময় নিজের স্ত্রীকে ধারালো হাঁসুয়া এবং বাঁশ দিয়ে মাথায় মেরে খুন করার চেষ্টা করে রাহুল আমিন বলে অভিযোগ। তবে কি নিয়ে তাদের মধ্যে ঝামেলা এবং মারামারি তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *