নাকা চেকিং করার সময় বিপুল পরিমাণ বস্তাবন্দী ফেনসিডিল সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- নাকা চেকিং করার সময় বিপুল পরিমাণ বস্তাবন্দী ফেনসিডিল সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের সুস্থানি মোর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি বস্তাবন্দী প্রায় ৯০০ বোতল ফেনসিডিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকালে এপ্রসঙ্গে মালদার অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ধৃত চার মাদক কারবারীর নাম হাসনুর জামান, মনিরুল শেখ, আলিম শেখ এবং ফারজুল বোসনি। এদের বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায় । শুক্রবার রাতে ওই চারজন দুটি মোটর বাইকে ফেনসিডিলগুলি বস্তাবন্দি করে মালদার দিকে আসছিল। সুস্থানি মোড়ের কাছে নাকা চেকিং করার সময় ধৃতদের গ্রেফতার করা হয়। এত বিপুল পরিমাণ ফেনসিডিল ধৃতেরা কোথায় পাচার করার পরিকল্পনা করেছিল, সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *