সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রবল বর্ষণের মধ্যে রবিবার ক্যানিং টাউনে পালিত হল রক্তদান উৎসব।ক্যানিং শান্তি ব্যায়ামাগার আয়োজিত রজত জয়ন্তী বর্ষের রক্তদান উৎসব প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে সূচনা করেন ক্যানিং মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস ও ক্যানিং ১ ব্লক তৃণমূল যুব সভাপতি অরিত্র বোস।
এদিন ক্যানিংয়ের রাজকৃষ্ণ আদর্শ শিশু বিদ্যালয়ে আয়োজিত রজত জয়ন্তী বর্ষের রক্তদান উৎসবে ১৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।রক্তদাতাদের মধ্যে মহিলা রক্তদাতা ছিলেন ৩৫ জন। এদিন রক্তদাতাদের উৎসাহিত করার জন্য বাংলার একঝাঁক ফুটবল তারকার উপস্থিতি ছিল নজরকাড়া।
ছিলেন একদা বাংলার ফুটবলে খ্যাতনাম ফুটবলার গৌতম সরকার,অলোক মুখার্জী,তুষার রক্ষিত,বিকাশ পাঁজি,সুমিত মুখার্জী,শুভাশীষ রায়চৌধুরী,মাধব দাস,রক্তদান উৎসব কমিটির সভাপতি সুব্রত বসু,জেলাপরিষদ সদস্য সুশীল সরদার,শুভেন্দু মন্ডল সহ আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত ওয়াটারপোলো খেলোয়াড় তথা ভারতীয় রেলওয়ের সহকারী কোচ বরীন বলদে সহ অন্যান্য বিশিষ্টরা।
রক্তদান উৎসব কমিটি ও শান্তি ব্যায়ামাগারের সম্পাদক বিকাশ মজুমদার বলেন ‘রক্তের কোন বিকল্প আজও আবিষ্কৃত হয়নি। ফলে একজনের রক্তে অপরজন বাঁচার সুযোগ পায়। রক্তদানের প্রতি সাধারণ মানুষের যাতে আরো বেশি করে আগ্রহ বাড়ে সেই কারণেই ক্লাবের ২৫ তম বর্ষের রক্তদান উৎসবে একঝাঁক তারকা ফুটবলার উপস্থিত ছিলেন। তাঁরাও তাদের বক্তব্যের মাধ্যমে রক্তদান সম্পর্কে সাধারণ মানুষকে উৎসাহিত করেছেন।আশাকরি রক্তদানের প্রতি আগামীদিনে সাধারণ মানুষের উৎসাহ আরো বাড়বে। ’
ক্যানিং টাউনে রক্তদান উৎসবে তারকা ফুটবলারদের ভীড়।












Leave a Reply