পথ দুর্ঘটনা আহত পরীক্ষার্থী,পরীক্ষা দেওয়া হলো না।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: – পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলো এক কলেজ পরীক্ষার্থী।ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ক্যানিং থানার অন্তর্গত ট্যারাখালি বঙ্কিম সরদার কলেজ সংলগ্ন কলেজ রোড এ। গুরুতর জখম হয়েছেন মজিদ গাজী নামে স্নাতক দ্বিতীয় বর্ষের এক পরীক্ষার্থী।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার কালিবটতলা গ্রামের বাসিন্দা মজিদ গাজী। বাসন্তীর সুকান্ত কলেজের স্নাতকস্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র।সোমবার তার পরীক্ষা ছিলো পরিবেশ বিদ্যা বিষয়ের।পরীক্ষা দেওয়ার জন্য সোমবার অটো চেপে পরীক্ষা দিতে গিয়েছিল ক্যানিংয়ের ট্যাংরাখালি বঙ্কিম সরদার কলেজে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি টোটো গাড়িকে সজোরে ধাক্কা দেয় অটোটি।অটো থেকে ছিটকে পড়ে ওই পরীক্ষার্থী। তার বাম পা মারাত্মক ভাবে জখম হয়।অন্যান্য পরীক্ষার্থীরা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *