জুয়ার আসর থেকে প্রায় আড়াই লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২১।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে খবর গতকাল সন্ধ্যায় ওন্দা থানার রামসাগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একটি অবৈধ জোয়ার আসরে অভিযান চালায় বাঁকুড়া জেলা পুলিশ সেখান থেকে উদ্ধার করা হয় ২ লক্ষ ২৬ হাজার ৫৬৭ টাকা চার প্যাকেট তাস, পাঁচটি খালি মদের বোতল এবং গ্রেপ্তার করা হয় ২১ জন ব্যক্তিকে । এরপর গ্রেপ্তার হওয়া ওই একুশ জন অভিযুক্তকে ওন্দা থানা পুলিশের পক্ষ থেকে সোমবার বাঁকুড়া আদালতে তোলা হয় পুলিশ সূত্রে আরো জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুয়া এবং পুরস্কার প্রতিযোগিতা আইন, 1957 এর অধীনে একটি মামলা শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *