মানিকচক বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বেশ কিছুদিন আগে মানিকচক বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার। সোমবার ভোররাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক ব্যক্তির মৃত্যু হয়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম সেলিম শেখ। বাড়ি মানিকচক থানার গোপালপুর। উল্লেখ্য ১৬ ই জুলাই মানিকচক থানার চন্ডিপুর এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার প্রায় আট দিনের মাথায় আরো একজনের মৃত্যু হল। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চার। জানা যায় শহরের কোনো এক নার্সিংহোমে এতদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সেলিম শেখ। রবিবার তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সোমবার ভোর রাতে মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *