হাতির হামলায় জর্জরিত ফালাকাটা ব্লক, এলাকার বাসিন্দারা ফালাকাটা ব্লকের গদীখানা মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির হামলায় জর্জরিত ফালাকাটা ব্লক। হাতির হানায় আরও একবার ক্ষতিগ্রস্ত হল ছয়টি পরিবার। ফালাকাটা ব্লকের
ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশাবাড়ি সরুগাও এলাকায় মঙ্গলবার গভীর রাতে ৩/৪ টি হাতি ব্যাপক তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার পৃথক ছয়টি পরিবারের ঘরের বেড়া ভেঙে দিয়েছে ওই হাতি গুলি। শুধু তাই নয়, ঘরে মজুত রাখা খাবারও সাবার করে দেয় হাতি গুলি। এদিকে ওই ঘটনার জেরে মঙ্গলবার বেলা সাড়ে দশ টা নাগাদ ওই এলাকার বাসিন্দারা ফালাকাটা ব্লকের গদীখানা মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয়। ওই অবরোধের জেরে সড়কের দুদিকে যানজটের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে আসেন ফালাকাটা থানার আই সি। দলগাঁও রেঞ্জের বন কর্মীও। পরে বন দফতরের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতার পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *